ডিমের ডেভিল (dim er devil recipe in Bengali)
#স্নাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 4 ডিম ও আলু ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর ডিম আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলিকে ছুরির সাহায্যে লম্বালম্বি দু টুকরো করে নিতে হবে।
- 2
কড়ায় 1 চা চামচ সাদা তেল দিয়ে তাতে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আলু সেদ্ধ হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
এবার অর্ধেক ডিম নিয়ে ও আলুর মাখা নিয়ে ভাল করে ডিম্বকৃতি আকারে তৈরি করে নিতে হবে।
- 4
একটি পাত্রে একটি কাচা ডিম ফাটিয়ে তাতে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে,ডিম্বকৃতি আকারে তৈরি করে রাখা ডেভিল গুলি ঐ ডিমের গোলায় চুবিয়ে এরপর বিস্কুটের গুড়ো লাগিয়ে সুন্দর করে ডেভিল তৈরি করে নিতে হবে ।এরপর 10 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে ।
- 5
এরপর কড়ায় যথেষ্ট পরিমাণ তেল গরম করে ডেভিল গুলো ভেজে তুলে নিন। গরম গরম ডিমের ডেভিল টমাটো সসের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (4)