জেব্রা কেক(zebra cake recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,গুঁড়া চিনি, বেকিং পাউডার,বেকিং সোডা,নুন সব গুলো একসাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে ফেটানো ডিম, দুধ ভ্যানিলা এসেন্স,বাটার ও সাদা তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে ১৫ থেকে কুড়ি মিনিট ফেটিয়ে নিতে হবে। একটি কড়াই হাই আচে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিতে হবে।
- 2
এরপর একটি বাটিতে কোকো পাউডার নিয়ে তাতে পুরো মিশ্রণটি অর্ধেকটা ঠেলে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর একটি বাটিতে খানিকটা সাদা তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে নিতে হবে। এরপর ওই বাটিতে একবার সাদা ব্যাটার দিয়ে তার মাঝে আবার চকলেট বাটার দিয়ে এইভাবে তিন থেকে চার বার করতে হবে। এরপর প্রিহিট কড়াই এর ওপর বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে কম আচে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আধাঘন্টা পর একটি টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে যদি টুথপিকের গায়ে কোন ব্যাটার না লেগে থাকে তাহলে কেক তৈরি হয়ে গেছে বুঝতে হবে। এরপর কেক ঠান্ডা হলে সার্ভিং প্লেটে সাজিয়ে মিষ্টিমুখ করুন জেব্রা কেক।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (10)