মোগলাই পরোটা (চিকেন ও ডিম দিয়ে) (mughlai paratha recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি
মোগলাই পরোটা (চিকেন ও ডিম দিয়ে) (mughlai paratha recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ময়দা রেডি করব। একটা পাত্রে ময়দা টা পুরো টা নিয়ে ওতে 5 চামচ সাদা তেল ও নুন আর সামান্য চিনি দিয়েই ভাল করে ঘষে ঘষে মিশিয়ে নিন । তারপর ওতে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে সফট ডো তৈরি করুন ।তারপর ঐ ডো তে তেল বুলিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিন।
- 2
মাংস তৈরির পালা = কড়া তে সাদা তেল 2 চামচ দিয়ে তেল গরম হলে একে একে পিঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিযে তারপর টমেটো বাটা দিন কাঁচা গন্ধ চলে গেলে চিকেন এর টুকরো আর নুন হলুদ গুঁড়ো দিয়ে10 মিনিট কষিযে নিন তারপর একটু চিনি গুঁড়ো আর গরম মশলা দিয়ে 5 মিনিট পর নামিয়ে নিন ঠান্ডা হতে দিন ।
- 3
এবার পুর তৈরি = একটা পাত্রে পিঁয়াজ কুঁচিয়ে নিন তাতে ধনেপাতা কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, নুন, বিস্কুট এর গুঁড়ো সবটা আর 6 টা ডিম ফাটিয়ে দিয়ে দিন। আর শাহি গরম মশলা আর ম্যাগি মশলা টা ও রান্না করা চিকেন টা দিয়ে মিক্স করে রাখুন ।
- 4
এইবার কড়াতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে মোগলাই রেডি করুন ।ঐ ময়দা মাখা থেকে পরোটার মতো করে লেচি কেটে নিন। তারপর গোল করে বেলুন । বেলা টা খুব মোটা ও না খুব পাতলা ও না । মাঝামাঝি হবে ।তারপর ঐ রেডি করা পুর থেকে পুর নিন প্রয়োজন মতো । (খুব বেশি নিলে বেরিয়ে যাবে আবার খুব অল্প নিলে খেতে ভালো লাগবে না)
- 5
এরপর ঐ গোল রুটির মাঝেই পুর রাখুন । তার চারপাশে হালকা হাতে জল লাগান ও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাগান দেখবেন চার চৌকো হয়ে যাবে । এরপর আস্তে আস্তে গরম তেলে এক এক করে ছাড়ুন আঁচ মিডিয়াম থাকবে । উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন একটা পাত্রে তুলে রাখুন । গরম গরম পরিবেশন করুন টমেটো সস, গোল করে কাটা শসা ও পিঁয়াজ দিয়ে । একবার বাড়িতে বানালে বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না । এতটাই টেস্টি হয় ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)