গার্লিক বাটার নান (garlic butter naan recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
গার্লিক বাটার নান (garlic butter naan recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নানের জন্য ময়দা তে তেল, নুন, চিনি, খাবার সোডা, টকদই, রসুন কুচি ইত্যাদি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। জল প্রয়োজন হলে দিতে হবে। আমি শুধু টকদই দিয়েই মেখেছি।
- 2
এবার একটু বড়ো করে অর্থাৎ নানের লেচির মতো করে ওপরে অল্প কালোজিরে দিয়ে বেলে নিতে হবে। যে দিকটা চাটুতে দেবো সেই দিকটায় অল্প জল বুলিয়ে দিয়ে চাটুতে দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে ভাজতে হবে।
- 3
এবার একপিঠ ফুলে উঠবে এবং নিচের দিকটা ভাজা হয়ে গেলে একটা শাঁড়াশি দিয়ে চাটুটা উলটে গ্যাসে অপর দিকটা হালকা করে পুড়িয়ে নিতে হবে।
- 4
তারপর নামিয়ে ওপরে বাটার ব্রাশ করে দিলেই বাটার নান তৈরি।
- 5
এবার আলুর দমের আলু গুলো অল্প সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু ভেজে তুলে নিয়েছি। তারপর কড়ায় আবার অল্প তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা,নুন, চিনি দিয়ে মশলা একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো পিউরি, কাজু বাটা দিয়ে আরো একটু ভেজে, ভাজার সময় অল্প জল দিতে হবে।
- 6
এবার পরিমাণ মতো জল ও অল্প দুধ দিয়ে আলু গুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে কাসুরিমেথী, কাঁচা লঙ্কা ও গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি শাহি আলুর দম।
- 7
তৈরি আমার গার্লিক বাটার নান ও শাহি আলুর দম।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (2)