রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে ময়দা 200 গ্রাম নিতে হবে তারপর ওতে নুন ও 3 চামচ তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে মাখতে হবে । তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে ।ঐ ডো টাই একটু তেল বুলিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে ।
- 2
তারপর ঐ ময়দা মাখা থেকে অল্প করে নিয়ে লেচি করতে হবে । ঐ লেচি টা প্রথমে রুটির মত করে পাতলা করে বেলতে হবে । তারপর ঐ রুটির ওপরে অল্প তেল বুলিয়ে ভালো করে তারপর ওপর থেকে ময়দা ভালো করে ঐ রুটির ওপর মাখিয়ে দিতে হবে । তারপর ঐ রুটির মাঝখান থেকে একটা সাইড করে কটে আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে । গুটানোর পর শেষ অংশ টাই আঙুল এ করে জল দিয়ে আটকে দিতে হবে যাতে করে খুলে না যায় । তারপর ঐ কোন আইসক্রিম এর মতো যেটা তৈরি হয়েছে তার কোন বরাবর একটু কেটে ওর ভিতর 1 চামচ তেল দিয়ে 10 মিনিট রেখে দিন ।
- 3
তারপর হালকা করে চেপে নিয়েই আবার গোল করে পরোটার মতো বেলুন । তবে খুব চেপে বেলবেন না। এই পরোটা টা ভাজা হবে ডুব তেলে । তেল গরম করতে বসান গরম হয়ে গেলে আঁচ মাঝারি করুন । তারপর পরোটা ভাজুন । আর পরোটার ওপর ঐ গরম তেল খুন্তি করে দিতে থাকুন এতে ফুলবে ভাল । গরম গরম পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)