পোস্ত মেথির সোহাগ চিকেন (posto methir sohag chicken recipe in Bengali)

পোস্ত মেথির সোহাগ চিকেন (posto methir sohag chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপর অল্প নুন ও জল দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিতে হবে।চিকেন স্টক আলাদা পাত্রে রেখে দিতে হবে।
- 2
এরপর গ্যাস জ্বালিয়ে, কড়াই চাপিয়ে,কড়াইয়ে ৩ চামচ সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা এবং আগে থেকে থেঁতো করে নেওয়া দারচিনি, ছোট এলাচ ও গোলমরিচ ফোড়ন দিতে হবে।ফোড়নের সুঘ্রাণ এলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে বেটে রাখা পোস্ত দিতে হবে।এক মিনিট নাড়াচাড়া করে তারমধ্যে বড় করে কেটে রাখা টমেটো দিতে হবে।২ মিনিট পরে টকদই যোগ করতে হবে। এবার একটু নুন, ১ চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো ও এক চামচ চিনি দিতে হবে।
- 3
১ মিনিট পড়ে সেদ্ধ চিকেন দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিয়ে ৫ মিনিট কসতে হবে।এবার আলাদা করে রাখা চিকেন স্টক ধীরে ধীরে কড়াইয়ে ঢালতে হবে। জল দেবার প্রয়োজন নেই,চিকেন স্টকেই রান্নাটা হবে। ৪ টে কাঁচা লঙ্কা চিরে এরমধ্যে দিতে হবে।ঢাকা দিয়ে ৬ মিনিট রান্না হতে দিতে হবে।যেহেতু চিকেন আগে সেদ্ধ করা হয়েছে তাই এর থেকে বেশি সময় লাগবেনা।এরপর ঢাকনা খুলে ২ চামচ শুকনো মেথি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ১ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।বলে রাখা ভাল,এই রান্নাটা পুরোটাই মাঝারি আঁচে করতে হবে।
- 4
এবার পরিবেশনের জন্যে প্রস্তুত স্বাস্থ্যকর ও সুস্বাদু "পোস্ত মেথির সোহাগ চিকেন"। "দিবে আর নিবে, মিলাবে মিলিবে" - ভারতীয় ঐতিহ্যের এই মর্মবাণীকে বাঙালী নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি রন্ধনশিল্পেও গ্রহণ করেছে।তাই বাঙালীর অত্যন্ত প্রিয় 'পোস্ত' আর অবাঙালী রান্নায় বহুল ব্যবহৃত 'মেথি পাতা'র সোহাগে মিলেমিশে একাকার "পোস্ত মেথির সোহাগ চিকেন"।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (3)