চিকেন পোলাও (Chicken Polau recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার রেসিপি
চিকেন পোলাও (Chicken Polau recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
চিকেন ভাল করে ধুয়ে নুন, টক দই, আদা বাটা, রসুন বাটা, কাচা লঙ্কা বাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট।
- 2
গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট ।
- 3
একটি পাত্রে 1.2 কেজি জল নিয়ে গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিতে হবে।
- 4
এরপর একটি বড় ও মোটা পাত্রে (ঢাকনা যুক্ত বড় অ্যালুমিনিয়াম ডেচকি/হাড়ি) তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তাতে পিয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে মিডিয়াম আঁচে কষাতে হবে।
- 5
ভেজানো গোবিন্দভোগ চাল জল ফেলে দিয়ে অল্প হলুদগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মাখাতে হবে।
- 6
কষানো হয়ে গেলে ও মাংস থেকে তেল ছেড়ে দিলে শুধু মাংস তুলে নিতে হবে। এরপর ঐ একই পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে তাতে হলুদ ও লঙ্কাগুঁড়ো মাখানো গোবিন্দ ভোগ চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর তাতে কষানো মাংস দিয়ে ভাল করে নেড়েচেড়ে দিতে হবে।
- 7
এরপর গরম জল দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এই সময় স্বাদ মতো নুন, চিনি, ধনেপাতা ও কাজু কিসমিস দিয়ে দিতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে চাল সেদ্ধ হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়।
- 8
10 মিনিট পরে দেখবেন জল সম্পূর্ণ শুকিয়ে গেছে ও চাল সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায় গরম মশলা ও ঘি মিশিয়ে নামিয়ে নিন।
- 9
10 মিনিট রেস্ট টাইম দিন। এরপর ধনেপাতা দিয়ে গার্নিস করে রায়তার সহযোগে ডিনারে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (14)