ম্যাঙ্গো আইসক্রিম (mango ice cream recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
ম্যাঙ্গো আইসক্রিম (mango ice cream recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মেরি বিস্কুট গুলোকে গুরো করে নিতে হবে,তারপর গুরো টা একটি বাটিতে নিয়ে তাতে পরিমাণ মতন যেমন ১/২কাপ দুধ দিয়ে একটা পাতলা বেটার তৈরি করতে হবে।
- 2
গ্যাসে কড়াই বসিয়ে দুধ তাকে গরম করতে হবে,তারপর ওই বিস্কুটের বেটার টা অল্প অল্প করে ঢালতে হবে আর নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যাই,গ্যাস লো ফ্লেমে রাখতে হবে,এইভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে তখন চিনি টা দিয়ে দিতে হবে।
- 3
চিনি টা গোলে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে। তারপর ২ টো আম কে খোসা ছাড়িয়ে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে নিতে হবে।
- 4
তারপর ও বেটার টাকে মিক্সিতে দিয়ে তাতে দুধের স্বর,গুরো দুধ দিয়ে একসাথে পেস্ট করে নিতে হবে।
- 5
তারপর একটি পাত্রে পেস্ট টি রেখে তাতে আম পেস্ট টি নিয়ে ভালো করে মিশিয়ে একটি এয়ার টাইট কন্টেনার এ রেখে ডিপ ফ্রিজে ৬ঘণ্টা মতন রেখে দিতে হবে।
- 6
তারপর জমে যাওয়া আইস ক্রিম টি বার করে আবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 7
তারপর একটি আমের অর্ধেক অংশ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ওই আইস ক্রিম এর বেটার এর মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর আবার এয়ার টাইট কন্টেনার এ ঢেলে নিতে হবে।
- 8
তার ওপর একটি প্লাস্টিক চাপা দিয়ে কন্টেনার এর ঢাকা লাগিয়ে আবার ডিপ ফ্রিজে ৬ ঘণ্টা রেখে দিতে হবে।তারপর বার করে কন্টেনার থেকে বের করে একটি থালা তে রেখে তার ওপর কাজু গুরো দিয়ে সাজিয়ে নিজের ইচ্ছে মতন কেটে আম দিয়ে পরিবেশন করলেই তৈরি ম্যাঙ্গো আইসক্রিম।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (8)
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊