চকলেট ক্রিম চীজ কেক(Chocolate Cream Cheese Cake recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
চকলেট ক্রিম চীজ কেক(Chocolate Cream Cheese Cake recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
ক্র্যাকার বিস্কিট গুলো কে গুঁড়ো করে নিতে। এরপর তার মধ্যে মেলটেড বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
তারপর একটা স্প্রিং ফর্ম প্যানে এ মিশ্রণ দিয়ে ভালো করে ছড়িয়ে করে হালকা হাতে প্রেস করে একটা বেস তৈরি করে নিতে হবে ।তারপর এটা ফ্রিজে চিল করার জন্য রেখে দিতে হবে।
- 3
এরপর একটা মিক্সিং বোল এ হুইপিং ক্রিম আর কনফেকশনারি সুগার দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে।
- 4
আরেকটা মিক্সিং বলে ক্রিম চিজ, চিনি, মেলটেড চকোলেট আর কোকো পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 5
তারপর দুটো ডিম দিয়ে মিশ্রণটা আরেকবার ফেটিয়ে নিতে হবে।
- 6
এরপর ক্রিম চিজ ব্যাটারে এ হুইপড ক্রিম দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে।
- 7
এবার ফিলিংটা কেক প্যানে ঢেলে ওভেনে 300 ডিগ্রি তে 60 মিনিটের জন্যে বেক করতে দিতে হবে। 60 মিনিট পর কেক টা ওভেন থেকে বের করে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য ।
- 8
যতক্ষণ কেক টা ঠান্ডা হচ্ছে সেই মুহূর্তে চকলেটের layer তৈরি করে নিতে হবে। সেটার জন্য একটা বাটি তে ডার্ক চকলেট চিপস আর দুধ নিয়ে সেটা মাইক্রোওভেনে 30 sec গরম করে মেলট করে নিতে হবে ।তারপর সেই মেলটেড চকলেট কেকের ওপর দিয়ে স্মানভাবে ছড়িয়ে আবার ফ্রিজে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে।
- 9
চকলেট ক্রিম চীজ কেক রেডি !!!
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (8)