আমসত্ত্ব রোল (aam sottwo roll recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখতে হবে। পুর বানিয়ে নিতে হবে। এর জন্য কম আঁচে একটা পাত্রে দুধ বসিয়ে গরম করতে হবে। দুধ ভালো গরম হয়ে গেলে খোয়া ক্ষীর দিতে হবে ও গলে যাওয়া অব্দি ক্রমাগত নাড়তে হবে।
- 2
এরপর গুঁড়ো দুধ দিয়ে ভালো ভাবে মিশিয়ে চিনি দিতে হবে। ঘন হতে শুরু করলে দুধে ভেজানো জাফরান দিয়ে আরো ঘন করতে হবে। এরপর কাজুবাদাম কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঠান্ডা করতে হবে।
- 3
এরপর আমসত্ত্ব বার এর থেকে পাতলা পাতলা লেয়ার বের করতে হবে। হাতে ঘি মাখিয়ে নিয়ে বানিয়ে রাখা ক্ষীরের পুর নিয়ে ছোটো রোল মত করে নিতে হবে। এরপর এই রোল আমসত্ত্ব এর মধ্যে ভরে আবারো রোলের আকার দিতে হবে।
- 4
এই ভাবে বাকী গুলো বানিয়ে নিতে হবে। শেষ পাতে পরিবেশন করুন আমসত্ত্ব রোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13067252









মন্তব্যগুলি (6)