হায়দ্রাবাদি মুর্গ মশালা(Hyederabadi moorg mashala recipe in Bengali)

#স্পাইসি
হায়দ্রাবাদি মুর্গ মশালা(Hyederabadi moorg mashala recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে হাড়সুদ্ধ মুরগির মাংসের সাথে ফেটানো টক দই, আদা রসুন বাটা, বেরেস্তা আর সামান্য নুন মাখিয়ে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।
- 2
এদিকে গোটা ধনে, জিরে আর গোটা শুকনো লঙ্কা নিয়ে শুকনো খোলায় উলিয়ে নিন।
- 3
ওলানো শুকনো মশলা, পেয়াঁজ কুচি আর হলুদ দিয়ে ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিন।
- 4
পেস্ট করা মশলা রেডি।
- 5
এরপর গরম কড়ায়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মশালার পেস্ট টা দিয়ে কষাতে থাকুন, তেল ছাড়া অব্দি।
- 6
কষানো হয়ে গেছে।
- 7
এবার ম্যারিনেটেড্ মাংস টা দিয়ে ১৫ ২০ মিনিট মতো রান্না করুন।
- 8
মাঝে ১ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুড়ো দিন।
- 9
মাংস থেকে তেল ছেড়ে এলে ১ চা চামচ গরম মশলা গুড়ো আর প্রয়োজন হলে নুন দিয়ে আরও ৫ মিনিট মতো নাড়ুন।
- 10
এবার অন্তিম পর্বে ১ কাপ গরম জল দিয়ে দিন। মাখো মাখো হলে নামিয়ে গরমাগরম সার্ভ করুন-
- 11
হায়দ্রাবাদি মুর্গ মশালা। রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি এসবের সাথে অসাধারণ লাগে এটা খেতে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (9)