রান্নার নির্দেশ
- 1
পটলের গা গুলো ঘষে নিন প্রথমে।মাথা গুলো একটু করে কেটে নিয়ে ভেতর থেকে পটলের বিজ গুলো বার করে নিন।তারপর ধুয়ে, নুন মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ।এবার পটল গুলো ভালো করে ভাজতে হবে।এবং একপাশে রেখে দিন।
- 2
এবার পুর তৈরি করতে হবে।এবার চিকেন কে নুন ও ভিনিগার মাখিয়ে রেখে দিন এক ঘন্টা।তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে পেয়াজ, আদা,রসুন বাটা দিয়ে ভেজে নিন।এবার লঙ্কা গুড়ো, হলুদ, কাশ্মীরী লঙ্কা গুড়ো, গরম মশলা, টমেটোর সস্ ও ধনেপাতা কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন,তেল ছাড়া পযর্ন্ত।একদম যেন শুকিয়ে যায়।
- 3
পুর ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে স্টাফ করতে হবে।তারপর মুখ গুলো টুথপিক দিয়ে আটকে দিতে হবে।এবার কড়াইয়ে তেল দিয়ে পেয়াজ, আদা,রসুন বাটা দিয়ে ওতে জিরে গুড়ো, লঙ্কা গুড়ো, হলুদ, নুন দিয়ে নেড়েচেড়ে জল দিতে হবে।স্টাফ পটল গুলো আসতে করে ছেড়ে দিতে হবে।ফুটে গেলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (11)