লাউ এর চাটনি (lau er chaatni recipe in Bengali)

#goldenapron3
এটা একটি ঐতিহ্যবাহী সাবেকি রান্না । আমি আমার ঠাম্মা শাশুড়ির থেকে শিখেছি।
লাউ এর চাটনি (lau er chaatni recipe in Bengali)
#goldenapron3
এটা একটি ঐতিহ্যবাহী সাবেকি রান্না । আমি আমার ঠাম্মা শাশুড়ির থেকে শিখেছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর সিদ্ধ লাউ হাতে করে চটকে নিন যাতে চাটনি টা মাখা মাখা হয়।
- 3
এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে গোটা সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়ুন।
- 4
তাতে সিদ্ধ লাউ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 5
এবার একে একে হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 6
অল্প জল দিয়ে চাপা দিয়ে ভালো করে ফুটতে দিন।
- 7
এবার মোটামুটি হলে তাতে নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 8
বাড়িতে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব যেটা থাকবে সেটা দিয়ে দিন। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি।
- 9
এবার হয়ে এলে নামিয়ে তাতে ভাজা মসলা দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)