ভাপা মাছের ডিম (bhapa maacher dim recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাতলা মাছের ডিমগুলো ধুয়ে, টুকরো করে নুন, হলুদ লাগিয়ে হালকা ভেজে রাখতে হবে।
- 2
পোস্ত, কালো সর্ষে, নারিকেল কোরা, নুন, চিনি,কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।তারপর একটা পাত্রে ভাজা মাছের ডিম রেখে পুরো মসলার পেস্ট দিতে হবে।তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল,কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখার সময় লাউপাতা ছোট ছোট করে ছিঁড়ে মেখে নিতে হবে।
- 3
একটা টিফিন কৌটোতে পুরো মাখাটা ভরে, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে।এবার কড়াইতে একটু জল বসিয়ে, একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে, একটা ঢাকনা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে গ্যাসে বসাতে হবে।তারপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে।কেউ চাইলে পুরো ব্যাপারটা কড়াইতেও করতে পারেন।
- 4
সেক্ষেত্রে, কড়াইতে তেল গরম করে, মসলার পেস্টটা দিয়ে একটু নেড়ে, মাছের ভাজা ডিম দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাউপাতা দিয়ে নেড়েই ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর নুন, চিনি পেস্টে দিয়েছি বলে রান্নায় দেবোনা। যদি দরকার হয় তাহলে পরে দেওয়া যাবে।গরম ভাতে, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)