ছানার পুর ভরা লবঙ্গ লতিকা (chanar pur bhora lobongo lotika recipe in Bengali)

ছানার পুর ভরা লবঙ্গ লতিকা (chanar pur bhora lobongo lotika recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 250gm ময়দায় একটু বেকিং সোডা, পিঞ্চ লবণ এবং 2চামচ মতো তেল দিয়ে ভালোকরে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাখাতে হবে...এরপর ঠিক পরোটার যে রকম লেচি হয় একই মাপের লেচি কেটে গোল করে একপাশে সরিয়ে রাখতে হবে.
- 2
এবার চিনির শিরা বানানোর জন্য একটা করাই তে 1.5কাপ চিনি আর 2কাপ জল দিয়ে ফুল flame এ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত সব চিনি গলে যাচ্ছে, এর মধ্যে 3/4তে গোটা এলাচ ফেলে দিতে হবে... এবার ওভেন অফ করে শিরা সমেত করাই একপাশে সরিয়ে রাখতে হবে.
- 3
পুর বানানোর জন্য যে 500ml দুধ নেওয়া হয়েছিল ওটা ভালোকরে জাল দিতে হবে, এর মধ্যে 2চামচ ভিনিগার এর মধ্যে একটু জল মিশিয়ে দুধ এর মধ্যে ঢেলে দিতে হবে এবং নাড়াতে হবে, আসতে আসতে ছানা কেটে গেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে চেকে জল টা ফেলে দিতে হবে..
- 4
10মিনিট পর একটা নন স্টিক করাই বসাতে হবে ওভেন এ এবং একদম লো flame এ rakhte হবে, এবার করাই তে ছানা, তার মধ্যে 4/5 চামচ চিনি, 2 চামচ কনডেন্সড মিল্ক, 1চামচ সুজি দিয়ে ভালো করে নাড়তে হবে, চিনি golte শুরু করলে মিশ্রণ টা একটু নরম হবে, ঘন ঘন নাড়তে হবে যাতে করাই তে লেগে না যায়, এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে হবে, মিশ্রণ টা প্রায় শুকিয়ে আঠালো মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে...(এই মিশ্রণ তার নারকেল কুরো যোগ করা যায়, তবে আমি ব্যবহার করিনি)
- 5
এবার লেচি কেটে রাখা ময়দার গোলা গুলো কে একটু শুকনো ময়দা দিয়ে মাখিয়ে একটা একটা করে গোল করে বেলে নিতে হবে... এর মাঝে ছানার পুর ভরতে হবে, এবার দুই সাইড দিয়ে ভাজ করে লম্বা আকার দিতে হবে হবে.. লম্বা দিক দুটিও আবার ভাঁজ করে একটি লবঙ্গ গেঁথে দিতে হবে যাতে খুলে না যায়...
- 6
এবার করাই তে refined অয়েল গরম করে মিডিয়াম আঁচে লবঙ্গলতিকা গুলো লাল করে ভেজে মিষ্টির শিরায় ডুবিয়ে অন্তত 3-4hr রাখতে হবে...
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)