গার্লিক ব্রেড রোল (garlic bread roll recipe in Bengali)

গার্লিক ব্রেড রোল (garlic bread roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে উষ্ণ গরম জলের সাথে চিনি,নুন আর ড্রাই ইস্ট মিশিয়ে গরম যায়গায় ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 2
এরপর ইস্টের মিশ্রণের সাথে তেল, নুন,ময়দা,চিল্লি ফ্লেক্স,ওরিগ্যানো মেশাতে হবে। প্রয়োজনে আরো কিছুটা উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ১০-১৫ মিনিট ধরে।
- 3
এরপর ময়দা মাখাটা ঢাকা দিয়ে গরম যায়গায় রাখতে হবে দেড় থেকে দুই ঘন্টার জন্য যাতে ডো পরিমণে দ্বিগুণ হয়ে যায়।
- 4
এরপর দুই ঘন্টা পর ময়দার ডো টা আবারো ১-২ মিনিটের জন্য ঠেসে নিতে হবে।
- 5
এবরপর ডো টা দুভাগ করে রুটির মতো গোল করে হাফ্ ইঞ্চি মোটা করে বেলে নিতে হবে।
- 6
এরপর একটা বাটিতে মাখন আর রসুন এক সাথে মিশিয়ে বেলে রাখা রুটির ওপর সমানভাবে মাখিয়ে ওপর থেকে ধনেপাতা আর কাচালঙ্কা কুঁচি ছড়িয়ে দিতে হবে।
- 7
এরপর রোল করে আর কেটে নিতে হবে।
- 8
এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে সামান্য তেল মাখিয়ে ব্রেড রোল গুলো রেখে ঢাকা দিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 9
এরপর প্যানের ঢাকনা টা সুতির কাপর দিয়ে মুরে নিতে হবে যাতে ভাপের জলটা ব্রেডের ওপর না পরে।
- 10
এরপর গ্যাসে একদম কম আঁচে এক দিক ১০ মিনিট রান্না হয়ে যাওয়ার পর সবগুলো উল্টে দিয়ে আরো ১০ মিনিটের জন্য রান্না করে নিলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)