চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

বাড়িতেই এত সহজে যদি চিকেন রেজালা বানানো যায় তাহলে বাইরে গিয়ে খাওয়ার প্রয়োজন আছে কি।
লাচ্ছা পরোটা বাটার নান বা রুমালি রুটি যা ইচ্ছা দিয়ে পরিবেশন করুন চিকেন রেজালা ।

রান্নার নির্দেশ
- 1
চিকেন টিকে প্রথমে গোলমরিচ গুঁড়ো অল্প নুন দু চামচ টক দই দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে
- 2
কড়াইয়ে তেল ও ঘি গরম করে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মসলা ও তেজপাতা এবং গোটা গোলমরিচ দিতে হবে হালকা নেড়ে নিয়ে
- 3
এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 4
এরপর ফেটানো টকদই কাজুবাটা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে স্বাদমতো নুন চিনি দিয়ে কেটে রাখা কাঁচালঙ্কা দিতে হবে
- 5
ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে নিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়ে আসে ভালো করে
- 6
এবার চাপা খুলেন ভালো করে নেড়ে নিয়ে রিং করে রাখা পিয়াজের টুকরো দিয়ে আবারো তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে
- 7
অবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখলেই তৈরি চিকেন রেজালা
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊