নিরামিষ ধোকলা(niramish dhokla recipe in Bengali)

#গল্পকথা
ধোকলা গুজরাটের একটি কুলিনারি রান্না,ধোকলা খেতে যত মজার বানানো ততই সহজ। আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নিরামিষ এই সুস্বাদু রান্না টি
নিরামিষ ধোকলা(niramish dhokla recipe in Bengali)
#গল্পকথা
ধোকলা গুজরাটের একটি কুলিনারি রান্না,ধোকলা খেতে যত মজার বানানো ততই সহজ। আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নিরামিষ এই সুস্বাদু রান্না টি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্যসনে হলুদ নুন দিয়ে এক কাপ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব পাতলা হবে না
- 2
এবার এটা কি আধ ঘন্টার মতন রেস্ট দিতে হবে ঢাকা দিয়ে
- 3
কিছুক্ষণ পর ঢাকা খুলে তাতে ইনো ফ্রুট সল্ট মিশিয়ে ভাল করে নেড়ে নিতে হবে
- 4
এবার একটা পাত্রে কিছুটা তেল মাখিয়ে ওই ব্যাটার টা ঢেলে দিতে হবে
- 5
এবার একটা ডিপ প্যানে জল দিয়ে একটা বাটি বসাতে হবে
- 6
তার ওপর ওই ব্যাটার এর বাটিটা বসিয়ে ওপর থেকে একটা ঢাকা দিতে হবে
- 7
15 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখতে হবে ব্যাটারটা টুথপিকে লেগে যাচ্ছে কিনা
- 8
যদি লেগে যায় তাহলে আবার বসাতে হবে ।
- 9
যদি না লেগে যায় তাহলে নামিয়ে নিতে হবে
- 10
এবার অন্য একটা কড়াইয়ে একটু তেল গরম করে তাতে কারি পাতা সরষে একটু হিং ফোড়ন দিতে হবে
- 11
ওটা ফুটে উঠলে এক কাপ জল দিয়ে এক চামচ চিনি দিয়ে দিতে হবে
- 12
এবার এই মিশ্রণটি ধোকলার বাটির উপরে ঢেলে দিতে হবে
- 13
এবার সাইজ করে কেটে নিলেই পরিবেশন করা যাবে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)