হোয়াইট সস চীজি পাস্তা রেসিপি (White Sauce Cheesy Pasta recipe in Bengali)

হোয়াইট সস পাস্তা একটি খুব জনপ্রিয় ইতালিয়ান রেসিপি । মাত্র ২০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে করাই এ ২ লিটার জল দিয়ে দিতে হবে জল একটু গরম হলে একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা জল ঝরিয়ে নিয়ে একটু নরমাল জল ঢেলে দিতে হবে।
- 2
তারপর আবার করাই গরম করে একটু তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ১ মিনিটের জন্য ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে । তারপর গাজর দিয়ে আরো ১ মিনিট মত নাড়াচাড়া করে ক্যাপ্সিকাম, বেবি কর্ণ, সবুজ অলিভস দিয়ে নাড়াচাড়া করে লবণ স্বাদমত দিয়ে দিতে হবে।
- 3
সবজি একটু সেদ্ধ হয়ে গেলে পাস্তা সস দিয়ে মিশিয়ে পরিমাণ মত জল দিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে।
- 4
তারপর চিলি ফেলেকস, মিক্সড হারবস দিয়ে মিশিয়ে নিয়ে চিজ গ্রেট করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 5
রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)