কালো জাম মিষ্টি তৈরি

কালোজাম মিষ্টি ঘরে বসে খুব সহজে বানানো যায় । এই মিষ্টি টি বাঙালির খুব প্রিয় একটি মিষ্টি । আজকে আমরা দেখে নেবো কি ভাবে নরম তুলতুলে কালো জাম বানানো যায়
#Ruma
কালো জাম মিষ্টি তৈরি
কালোজাম মিষ্টি ঘরে বসে খুব সহজে বানানো যায় । এই মিষ্টি টি বাঙালির খুব প্রিয় একটি মিষ্টি । আজকে আমরা দেখে নেবো কি ভাবে নরম তুলতুলে কালো জাম বানানো যায়
#Ruma
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছানার সাথে চিনি নিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে । মাখানো হলে তার সাথে এক এক করে উপাদান গুলো দিয়ে দিতে হবে (গুঁড়ো দুধ,বেকিং পাউডার, মাওয়া, ফুড কালার) ময়ান টা খুব ভালো ভাবে মেখে নিতে হবে অনেক মসৃন করে নিতে হবে । ভালো ভাবে মসৃন না হলে মিষ্টি টি ফেটে ও ভেঙে যেতে পারে ।
ভালো ভাবে মাখা হয় গেলে চম চম এর আকারে করে নিতে হবে । সব গুলো মিষ্টি বানানোর পর একটি কড়াই এ তেল নিয়ে ভেজে নিতে হবে । তেল টা হালকা গরম হলে মিষ্টি দিতে হবে খুব সাবধানে এবং সময় নিয়ে মিষ্টি গুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে । - 2
অন্য কড়াইতে চিনির সিরা করার জন্য ২ কাপ চিনি তে ৩ কাপ জল দিয়ে এলাচ সহ জাল দিতে হবে যখন একটু আঠালো ভাব আসবে তখন নামিয়ে, ভেজে রাখা মিষ্টি গরম গরম সিরায় দিয়ে ৫ মিনিট এর মতন আচ বাড়িয়ে জাল দিয়ে ঠাণ্ডা হলে সিরা থেকে নামিয়ে অথবা সিরা তেই রাখতে পারেন। 30 মিনিট রেখে দিন। এর পর পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (13)