মিনি সিঙাড়া(Mini Singara recipe in Bengali)

#নোনতা
মিনি সিঙাড়া খুবি সুস্বাদু একটি
স্ন্যাকস। সন্ধেবেলা চায়ের সাথে একদম উপযুক্ত।
মিনি সিঙাড়া(Mini Singara recipe in Bengali)
#নোনতা
মিনি সিঙাড়া খুবি সুস্বাদু একটি
স্ন্যাকস। সন্ধেবেলা চায়ের সাথে একদম উপযুক্ত।
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য নুন ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে একটা নরম মন্ড তৈরি করে নিতে হবে। চাপা দিয়ে 30 মিনিট রেস্ট হতে রেখে দিন।
- 2
এরপর আলু গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো বক্সের মত করে কেটে নিন।
- 3
কড়ায় 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে 1/2 চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আলুর কুচিগুলো দিয়ে একে একে আদা বাটা, হলুদগুঁড়ো,কাচা লঙ্কা কুচি, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুড়ো, স্বাদমতো নুন দিয়ে ভাল কষাতে হবে। কষানো হয়ে আলু সেদ্ধ হয়ে গেলে চাট মশালা ও বাদাম ছড়িয়ে নামিয়ে নিন।
- 4
এরপর মন্ড থেকে ছোটো লেচি কেটে ডিম্বাকৃতি নিতে হবে। একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে একটুকরো হাতে তুলে নিয়ে সিঙাড়ার আকারে গড়ে পুর ভরে জল দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।
- 5
এরপর কড়ায় যথেষ্ট পরিমাণ সাদা তেল দিয়ে গরম করতে হবে। তেল ভালভাবে গরম হয়ে গেলে সিঙাড়া গুলো ভেজে তুলে নিতে হবে।গরম গরম পরিবেশন করুন।
- 6
একটা ছোটো টিপস সিঙাড়া ভাজার আগে একটি কাটা চামচের সাহায্যে সিঙাড়ার গায়ে হাল্কা করে গর্ত করে দেবেন। এরফলে ভাজার সময় সিঙাড়ার গায়ে ফুলে ফুলে উঠবে না।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (5)