বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)

Mandal Roy Shibaranjani @cook_24188845
বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল টা কে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ১চামচ ঘি ১চামচ গরম মসলা একটু লংকা গুরো ১চামচ আদা বাটা আর কেশর ফুড কালার দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 2
এরপর কড়াইতে ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মসলা তেজপাতা শুঁকনো লংকা ফোড়ন দিয়ে কাজু কিসমিস হালকা করে ভিজে নিয়ে বাদবাকি আদা বাটা দিয়ে সমন্বয় নুন দিয়ে কষিয়ে নিয়ে চাল টা দিয়ে ৪ মিনিট মতো কষিয়ে নিতে হবে।
- 3
এরপর ২কাপ উষ্ণ জল দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট পর চিনি দিয়ে একটু নাড়িয়ে আবার ৪ মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আর চাইলে একটু চেরী ছড়িয়ে নামিয়ে নিলেই রেডী।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13194372



মন্তব্যগুলি (4)