ফিশ ফিঙ্গার(কাতলা) (fish finger recipe in Bengali)

#নোনতা
সবসময় বাজারে ঠিক মত মাছ পাওয়া যাচ্ছেনা এখন ।আর তারমধ্যে হোটেল এর আর যাওয়া সম্ভব নয় এখন। তাই বলে কি আমরা ফিশ ফিঙ্গার খাবোনা? ভীষণ টেস্টি একদম দোকানের স্বাদে এই ডিস খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভিনিগার জলে দিয়ে সামান্য নুন দিয়ে মাছ গুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর ঠান্ডা করে কাটা ছড়িয়ে নিতে হবে।পাউরুটি গুলোর চারপাশ কেটে সাদা অংশটা টুকরো করে নিতে হবে
- 2
আদা রসুন ধনেপাতা লংকা গুরো কাচা লংকা গোলমরিচ গুঁড়ো নুন ধনে গুঁড়া জিরে গুরো সব একসাথে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
এরপর প্যান এ সাদা তেল দিয়ে ওর মধ্যে মসলা টা দিয়ে একটু চিনি দিয়ে কষিয়ে ওর মধ্যে প্রথমে মাছ গুলো দিয়ে কষিয়ে তারপর পার্টির টুকরো গুলো দিয়ে নাড়িয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।
- 4
ঠান্ডা হয়ে গেলে ফিশ ফিঙ্গার এর আকার দিয়ে ডিমে গোলা কর্ণফ্লাওয়ার এ ডুবিয়ে ব্রেড ক্রম্বস এ মাখিয়ে নিতে হবে। দুবার এই প্রসেস করতে হবে।
- 5
এইভাবে দুবার করে লায়ের করে নিতে হবে। এরপর ফ্রিজ এ ১০ মিনিটের জন্যে ঠান্ডা করে নিতে হবে ।এতে করে ভাজার সময় ছেড়ে আসবেনা।
- 6
১০ মিনিট পর ফ্রিজ থেকে বার করে ডুবো তেল এ সব কটা ফিঙ্গার ভেজে নিলেই রেডী।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)