ব্রিটানিয়া বিস্কুটের পান্তুয়া (biscuiter pantua recipe in bengali)

বাঙালি যেখানে মিষ্টি সেখানে, তাই বাঙালির মিষ্টি নিয়ে experiment এর ও শেষ নেই। ছানা, রাঙালু ময়দা সব কিছু দিয়েই বাঙালি মিষ্টি বানিয়ে দেখিয়েছে। কিন্তু এবারে আরো অন্য রকম কিছু বানানর ফল স্বরূপ ব্রিটানিয়া বিস্কিট দিয়ে তৈরি করলাম রসালো পান্তুয়া। রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন.... #মিষ্টি

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বিস্কুট গুলো কে মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নিয়ে চেলে নিতে হবে, বিস্কুটের গুঁড়ো হতে হবে ১ কাপ
- 2
এবার বিস্কুটের গুঁড়োর সাথে নারকেল কোরা ও ঘি টা মিশিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে,মেশানো হয়ে গেলে বেকিং সোডা দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিন হবে...
- 3
এবার ধাপে ধাপে দুধ দিয়ে দিয়ে হাল্কা হাতে মাখিয়ে নিতে হবে ও একটা নরোম ডো তৈরী করতে হবে I ডো টা কে ঢাকা দিয়ে কিছুক্ষন রেখেদিতে হবে..
- 4
এবার একটা পাত্রে ১ কাপ চিনির সাথে ১ কাপ জল দিয়ে চিনির রস তৈরি করে নিতে হবে, কম আঁচে আস্তে আস্তে রাস্তা তৈরী করতে হবে I গরম রসের উপর এলাচের গুঁড়ো টা দিয়ে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে...
- 5
রস তৈরি হয়ে গেলে বিস্কুটের ডো থেকে লেচি কেটে মিষ্টির জন্যে বল বানাতে হবে,বল গুলো বানানোর সময় ভেতরে একটা করে কিসমিস দিয়ে গোল গুলো পাকাতে হবে I খেয়াল রাখতে হবে বল গুলোর গায়ে যেন ক্র্যাক না থাকে (না হলে ভাজার সময় মিষ্টি গুলো ফেটে যাবে) আর বল এর গা টা একেবারে মসৃণ হয়
- 6
সব বল গুলো রেডি হয়ে গেলে তেল গরম করে মিষ্টি গুলো ভেজে নিতে হবে (পান্তুয়ার কালার হলো কিনা নিজেকে দেখে বুজতে হবে), অতিরিক্ত তেল টা রিমুভ করার জন্যে টিসু পেপার ব্যবহার করা যেতে পারে..
- 7
পান্তুয়া গুলো ভাজা হয়ে গেলে সেগুলো কে হালকা গরম অবস্থায় চিনির রসে দিয়ে দিন, মাঝে মাঝে একটু উলটে পালটে দিলে রস ভালো ভাবে পান্তুয়ার মধ্যে ঢুকে যাবে, ১ ঘন্টা রস এ রাখতে হবে যাতে পান্তুয়ার মধ্যে ভালো ভাবে রস ঢুকে যায়
- 8
১ ঘণ্টা পর রস থেকে তুলে ওপরে একটা করে চার মগজ দিয়ে পরিবেশন করুন নরম তুলতুলে সুস্বাদু বিস্কুটের পান্তুয়া
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)