মোগলাই পরোটা (moghlai porota recipe in bengali)

Kalyani Mahanty @cook_25132486
রান্না করতে ভালোবাসি। মায়ের থেকেই শেখা এই রেসিপি টি, আপনাদের সাথে শেয়ার করছি। #Ruma
মোগলাই পরোটা (moghlai porota recipe in bengali)
রান্না করতে ভালোবাসি। মায়ের থেকেই শেখা এই রেসিপি টি, আপনাদের সাথে শেয়ার করছি। #Ruma
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই আলু সেদ্ধ করে নিতে হবে। এর পর ময়দা, ডিম, তেল আর লবণ একসঙ্গে মিশিয়ে ময়ান করে নেবো । পরিমাণমতো জল দিয়ে মেখে নিয়ে মোলায়েম ডো বানিয়ে নেবো । এবার ৪টি লেচি করে তেল মাখিয়ে ৩০ মিনিট রেখে দেবো ।
- 2
একটি পাত্রে আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজকুচি নিয়ে লবণ দিয়ে মেখে নেবো । সঙ্গে ডিম ফেটে মেশান। এবার পিড়িতে তেল মেখে পরোটার ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে রুটি বেলে নেবো । এরপর ডিমের মিশ্রণ দেবো । চার ভাঁজ করে ভালো করে মুড়ে দিলাম সাইড গুলো।
- 3
কড়াইয়ে তেল গরম করুন। রুটি চারভাজ করে তেলে দিয়ে দেবো । সোনালি রং করে ভেজে নেবো । গরম গরম পরিবেশন করে নেবো বাড়িতে তৈরি মজাদার মোগলাই পরোটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13215658






মন্তব্যগুলি (5)