পটলের মিষ্টি বা পরওয়ল স্যুইট (patoler mishti ba parwal sweet recipe in Bengali)

#মিষ্টি
এখন ঘরে এই সবজি প্রায় মাঝে মাঝেই আসছে। সবসময় তো আমরা ঝোল আর ঝাল বানিয়ে এটি খাই। আজ একটু মিষ্টি বানিয়ে খাওয়া যাক। খুব কম উপকরণ এ সহজেই বানিয়ে ফেলা যায়।

রান্নার নির্দেশ
- 1
খোসা ছাড়ানো পটল গুলোর মাঝখান থেকে চিরে ওর দানা গুলো বের করে নিতে হবে। এরপর একটা ডেকচিতে জল দিয়ে ফুটিয়ে ফোটার মুখে পটল গুলো দিয়ে ৪ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ।
- 2
তারপর গ্যাস অফ করে ভাপ এ রেখে দিতে হবে। এরপর একটা ঝাজরিতে পটল গুলো নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।এরপর একটা কড়াইতে ২ কাপ চিনি আর এক কাপ জল দিয়ে সিরা বানিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে পটলগুলো দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 3
এরপর পটলের মাঝখানে ক্ষীরের পুর ভরে ওপর থেকে গ্রেড করা কাজু আমন্ড চেরী দিয়ে ইচ্ছে মত গার্নিশিং করে ফ্রিজ এ রেখে ঠান্ডা করে সার্ভ করলেই রেডী।
- 4
এরপর পটল গুলোকে একটা পাত্রে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। খোয়া ক্ষীরের সাথে মৌরি গুরো কাজু কিসমিস আমন্ড গুল্লর ভালো করে মিশিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)