কালাকাঁদ(kalakaad recipe in Bengali)
#মিষ্টি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্যানে দুধ দিয়ে দিলাম জ্বাল হবার জন্য । সামান্য গরম হলেই ১/২ কাপ দুধ তুলে তাতে আমুল দুধটা গুলে ওই দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে জ্বাল করতে হবে ।
- 2
ক্রমাগত নেড়ে নেড়ে দুধটা জ্বাল দিতে হবে । আর প্যানের চারিদিকে লেগে থাকা সর কাছিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে নাড়তে হবে ।
- 3
এইভাবে নাড়তে নাড়তে যখন ২ লিটার দুধ ১ লিটার অর্থাৎ ১/২ পরিমানে আসবে ঠিক সেই সময় মাত্র কয়েক ফোটা ভিনিগার দিয়ে (দুধটা একটু কাটা কাটা টাইপ মানে ছানা হবেনা কিন্তু একটা দই ভাব আসবে সেই রকম দরকার) নাড়তে হবে ।
- 4
এবারদুধের মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে আবার নাড়তে হবে।
- 5
ক্রমাগত নেড়ে চারপাশের সর কাছিয়ে কাছিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিলাম।
- 6
এবার এই পর্যায়ে ঘি দিয়ে আবার নাড়তে হবে যতক্ষন না পর্যন্ত প্যান থেকে দুধটা ছেড়ে আসে।
- 7
প্রায় ১ ঘন্টা পর নাড়তে নাড়তে যখন ঠিক এইরকম একটা পর্যায়ে আসবে তখন নামিয়ে নিতে হবে
- 8
এবার আগে থেকে একটা চৌকো বক্সে ঘি ব্রাশ করে তাতে ঢেলে দিয়ে উপরটা চেপে সমান করে উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম
- 9
এবার রুম টেম্পারেচার আসার পর আনমোন্ড করে চৌকো সেপ দিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (3)