পিজ্জা(pizza recipe in Bengali)

#NoOvenBaking
দারুণ ,সহজ,টেস্টি রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ময়দা, বেকিং পাউডার, সোডা, নুন ও সাদা তেল দিয়ে মিশিয়ে নিতে হবে।তারপর অল্প অল্প টক দই দিয়ে মেখে নিতে হবে।জল দেওয়া যাবেনা।
- 2
এবার এই ময়দা মাখা টা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট
- 3
তারপর একটা বড় পাত্র নিয়ে ওতে তলায় নুন বিছিয়ে, একটা স্ট্যান্ড বসিয়ে ওর ওপর একটা স্টিলের প্লেট বসিয়ে,ঢাকা দিয়ে প্রিহিট করে নিতে হবে।
- 4
এবার মাখা ময়দা থেকে লেচি কেটে নিতে হবে।
- 5
তারপর লেচি টা ময়দা দিয়ে বেলে নিতে হবে।এবং কাঁটা দিয়ে ফুটো করে নিতে হবে।
- 6
ঐ পিজ্জা বেস টা কে এবার প্রিহিট করা পাত্রে দিয়ে তেল ব্রাশ করে বসিয়ে দিতে হবে।ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট মিডিয়া আচেঁ বেক করতে হবে।
- 7
তারপর ওখান থেকে বের করে, বেস টা তে বাটার, পিজ্জা সস্,ইচ্ছা মত টপিং দিয়ে একটা অন্য প্যানে দিয়ে দিতে হবে।
- 8
চিস্ টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।এবার বের করে পরিবেশন করুন একদম গরম গরম।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (4)