সিনেমন রোল(cinnamon roll recipe in bengali)

#NoOvenBaking
শেফ নেহা ম্যামের থেকে অনুপ্রাণিত হয়ে আমি ও বানিয়ে ফেললাম ঈষ্ট ছাড়া সিনেমন রোল।
সিনেমন রোল(cinnamon roll recipe in bengali)
#NoOvenBaking
শেফ নেহা ম্যামের থেকে অনুপ্রাণিত হয়ে আমি ও বানিয়ে ফেললাম ঈষ্ট ছাড়া সিনেমন রোল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে দুধ এবং ভিনিগার একসাথে মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 2
তারপর একটি পাত্রে ময়দা,বেকিং পাওডার,বেকিং সোডা,নুন, চিনি মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর ময়দার মিশ্রণের সাথে ভিনিগার মেশানো দুধ এবং গলানো মাখন দিয়ে নরম করে মেখে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 4
একটা বাটিতে ব্রাউন সুগার,দারচিনি গুড়োঁ এবং নরম মাখন এক সাথে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর একটা কড়াইতে নুন দিয়ে তার ওপর একটা স্ট্যাণ্ড রেখে ঢাকা দিয়ে ১২-১৫ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে।
- 6
এরপর ১০ মিনিট পর ময়দার ডো টা আরো ২ মিনিটের জন্য ঠেসে নিতে হব
- 7
এরপর চৌকো করে রুটির মতো বেলে নিতে হবে হাফ ইঞ্চি মোটা করে।
- 8
তারপর চিনি মাখনের মিশ্রণটা সমান ভাবে বেলে রাখা চৌকো রুটির ওপর ছড়িয়ে দিতে হবে।
- 9
এরপর বইয়ের মতো ভাজ করে আর একবার হালকা করে বেলে নিতে হবে যাতে ভাজ খুলে না যায়।
- 10
এরপর সমান ছয় ভাগে কেটে নিতে হবে।
- 11
এক একটি টুকরোকে তিনভাগে কেটে বিনুনির মতো করে পেঁচিয়ে নিতে হবে।
- 12
এরপর ছোটো ছোটো বাটিতে মাখন লাগিয়ে একটি করে সিনেমন রোল বসিয়ে দিতে হবে।
- 13
এরপর একটা কড়াইতে নুন দিয়ে তার ওপর একটা স্ট্যাণ্ড রেখে ঢাকা দিয়ে ১২-১৫ মিনিট গরম করে নিতে হবে।
- 14
এরপর স্ট্যাণ্ডের ওপর একটা থালা রেখে বাটি গুলি বসিয়ে ১৮-২০ মিনিট রান্না করতে হবে মাঝারি হিটে।
- 15
এরপর হয়ে গেলে মাখন মাখিয়ে দিলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (14)