চিকেন কষা(chicken kosha recipe in Bengali)

Sunita Nandi @cook_25395484
#amish/niramish
#samantabarnali
চিকেন কষা(chicken kosha recipe in Bengali)
#amish/niramish
#samantabarnali
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলো ভালো করে ধুয়ে টক দই, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, লবণ,১ টেবিল চামচ তেল, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিয়েছি।
- 2
এরপর কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে চিনি টা দিয়ে দিয়েছি চিনি টা গলে গেলে একটা কালার এসে গেলেই তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে বাদামি করে ভেজে টমেটো পিউরি, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি ।
- 3
এবার ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি।
- 4
এবার চিকেন টা মাখো মাখো হয়ে এলেই গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া নামিয়ে নিয়েছি।
- 5
ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13330338




মন্তব্যগুলি (6)