আম সন্দেশ (Aam Sandesh recipe in Bengali)

#ebook2
আমের সরবত, চাটনী এগুলো তো বাড়িতে প্রায়শই বানানো হয় এই বছর আম বরফি বানিয়ে বাড়ির সবাই কে একটু মিষ্টিমুখ করালে সবাই কিন্তু আপনার তারিফ ই করবে ..আর recipe এর জন্য তো Smart Grihini আছেই। তাই হাতের কাছে কয়েকটি সামান্য জিনিস জোগাড় করে বানিয়ে ফেলুন আম বরফি....
recipe link : https://youtu.be/XERgeRXtXI8

রান্নার নির্দেশ
- 1
একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানা থেকে যতোটা সম্ভব জল বের করে নিতে, কাপড়ে জড়িয়ে শিল চাপা দিয়ে বা ৩০ মিনিট ঝুলিয়ে রাখলে জল বেরিয়ে যাবে...আর পাকা মিষ্টি আম থেকে পাল্প বেরকরে নিতে হবে
- 2
এবার ছানা টা কে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, এই সময় আমের ক্কাথ ও চিনি একটু একটু করে ছানার সাথে মাখাতে হবে, একটু সময় নিয়ে মাখাতে হবে I যাতে চিনি ও আম টা সমস্ত ছানার সাথে ভালো করে মিশে যায়
- 3
এবার একটা ফ্রাইং প্যানে ঘি নিয়ে লো ফ্লামে আম মাখানো ছানা টা নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এই সময় বারে বারে নাড়াতে হবে না হলে প্যানের নিচে লেগে যাবে I একটু শক্ত হয়ে গেলে নামিয়ে নিতে হবে (যেন খুব শক্ত বা খুব নরম না হয়) যেনো মিষ্টি পাকানো যায়...
- 4
এবার হালকা গরম থাকতে থাকতে মিষ্টি গুলো কে তৈরি করে ফেলুন, গোল, বরফি বা অন্য কোনো সেফ যেমন আপনার ইচ্ছে তেমন করে বানিয়ে নিন (যদি নরম হয়ে যায় তাহলে পরিমান মতো গুঁড়ো দুধ দিয়ে ডো টা কে শক্ত করতে হবে)
- 5
এ টা নরম পাকের মিষ্টি তাই খুব শক্ত হবে না, তবে ঠাণ্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে.. এবার ওপরে একটা করে কিসমিস দিয়ে দিলেই আমের বরফি সন্দেশ রেডি,
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)