চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

Sutopa Mukherjee @cook_21163363
চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গরম করে মাছ গুলোকে ছেড়ে দিন। মাছ গুলো সামান্য ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ঐ তেলেই গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে।
- 2
গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকতে হবে। লাল করে ভাজা হয়ে এলে আদা, রসুন বাটা দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে এলে কাজুবাদাম বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে। এবার নারকেলের দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে।
- 3
ভাজা চিংড়ি মাছগুলিকে এর মধ্যে ঢেলে দিতে হবে। সামান্য চিনি দিতে হবে।
কাঁচা লঙ্কা চেরা গুলিকে এর মধ্যে দিয়ে হাল্কা আঁচে ১০ মিনিট মত ভালো করে ফুটতে দিতে হবে। একটু ঘন হয়ে এলে ক্রিম ও ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13337849



মন্তব্যগুলি (5)