চিকেন ডোনাট(Chicken Doughnut Recipe in Bengali)

#monsoon2020
কয়েকটা ঘরোয়া জিনিস দিয়েএই মজাদার স্ন্যাক্সটা বানানো যায়।
চিকেন ডোনাট(Chicken Doughnut Recipe in Bengali)
#monsoon2020
কয়েকটা ঘরোয়া জিনিস দিয়েএই মজাদার স্ন্যাক্সটা বানানো যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিড়েটা ভাল করে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রাখতে হবে ১৫মিনিট।
- 2
এবার পুরটা বানাতে হবে।২চামচ কড়াতে তেল দিয়ে পিয়াজ,ক্যাপসিকাম,গাজর,কাচা লঙ্কা দিয়ে নেড়ে আদা ও রসুন দিয়ে নেড়ে সব মশলা দিয়ে মাংসের টুকরো দিয়ে ভাল করে নেড়ে অল্প জল দিয়ে ১০মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।তারপর মাখো মাখো হলে নামিয়ে রাখতে হবে।
- 3
এবার পুরটার সাথে অল্প অল্প করে চিঁড়ে দিয়ে ভাল করে মেখে ২চামচ টমেটো সস্ দিয়ে ভাল করে মেখে নিয়ে গোল গোল মোটা বল বানিয়ে রাখতে হবে।
- 4
এবার মধ্যিখানটা ছোটো গোল ঢাকা দিয়ে চেপে ছিদ্র করে দিতে হবে।এবার ময়দা ও নুন
ও লঙ্কা গুড়ো দিয়ে জল ৪চামচ দিয়ে পাতলা ব্যাটার বানাতে হবে। - 5
এবার ব্যাটারে ডুবিয়ে তুলে নিয়ে ব্রেডকামে কোট করে রাখতে হবে।
- 6
এবার কড়াতে তেল দিয়ে অল্প আচে সব ডোনাট গুলো ভেজে নিতে হবে।
- 7
এবার স্যালাড সহযোগে পরিবেশন করুন মজাদার চিকেন ডোনাট।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)