ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)

#Monsoon2020
এই বর্ষার মরশুমে চা এর সাথে গরম গরম ডিমের ডেভিল আর কি চাই।।
ডিমের ডেভিল(dimer devil recipe in Bengali)
#Monsoon2020
এই বর্ষার মরশুমে চা এর সাথে গরম গরম ডিমের ডেভিল আর কি চাই।।
রান্নার নির্দেশ
- 1
সিদ্ধ ডিমগুলোকে লম্বায় আধখানা করে কেটে রাখুন।
- 2
সিদ্ধ আলুগুলো মেখে নিন।
- 3
এবার একটা করাইয়ে কিছুটা তেল দিয়ে তাতে কুচনও পেয়াজ গুলো দিয়ে দিন।কিছুটা ভাজা হলে রসুন বাটা ও আদা বাটা টা দিয়ে নেড়ে নিন।তারপর তাতে মাখা আলু গুলো দিয়ে দিন।
- 4
এবার এতে হলুদগুঁড়া, নুন,চিনি অলপো, গরম মশলা দিয়ে কোষে নিয়ে ভালো করে মাখা মাখা হলে নামিয়ে পুরটা ঠান্ডা হতে দিন।
- 5
একটা পাত্রে কোনফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নিন। তাতে অলপো খাবার সোডা ও অলপো নুন দিয়ে গুলে নিন।
- 6
এবার আধখানা ডিম নিয়ে তার চারপাশে পুর দিয়ে পুরো ডিম টা ঢাকা দিয়ে গড়ে নিয়ে কনফ্লাওয়ারের গোলায় এ ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখিয়ে নিতে হবে।এভাবে সব কটা তৈরি করে নিতে হবে।
- 7
কড়াই তে তেল দিয়ে গরম হলে একটা একটা করে পুর দেওয়া ডিম টা ভেজে নিতে হবে। এবার গরম গরম চা এর সাথে পরিবেশন করুন ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)