চিংড়ি মাছের কাটলেট (chingri macher cutlet recipe in Bengali)
#মাছের রেসিপি
চিংড়ি সকলেরই প্রিয়, খুব কম সংখ্যক লোক আছেন যারা চিংড়ি পছন্দ করেন না বা খাননা, এটি ছাড়া বাঙালীর কোন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, আর চিংড়ির কাটলেট? লা জবাব !

রান্নার নির্দেশ
- 1
চিংড়ির মাথা, পিছনের শির,ও গায়ের খোলা ছাড়িয়ে নেবেন কিন্তু লেজটি রেখে দেবেন, পরিষ্কার করে ধুয়ে চিংড়ির পিছন দিকে থুড়ে নেবেন যাতে করে চিংড়িটি একটু ছড়িয়ে যায়, এবার ডিম ও ব্রেড ক্রাম্ব বাদে বাকি উপকরণগুলি মিশিয়ে নিন, সারাদিন ম্যারিনেট করে বিকেলে গড়বেন
- 2
এবার ম্যারিনেসান থেকে নিয়ে ১ চিমটে নুন দেওয়া ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে পরিষ্কার ভাবে একটি কাটলেটের আকার দিয়ে রাখুন, সবকটা গড়ে ফ্রিজের তাকে রাখুন কিছুক্ষণ সেট করার জন্য
- 3
রাত্রে গরম গরম ভেজে মাস্টার্ড সস ও টমেটো সস সহযোগে পরিবেশন করুণ, চাইলে চিলি সস ও স্যালাডও সঙ্গে রাখতে পারেন, তবে মাস্টর্ড সস দিয়ে খেতে সত্যিই লা জবাব!!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)