রাইস সেল(Rice Shells recipe in Bengali)

#monsoon2020
বৃষ্টির সময় আমরা নানা রকম মুখরোচক জিনিস খেয়ে থাকি. এই রাইস সেল গুলো চাল দিয়ে তৈরি হওয়ার জন্য মুচমুচে হয়ে থাকে ।বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে ।
রাইস সেল(Rice Shells recipe in Bengali)
#monsoon2020
বৃষ্টির সময় আমরা নানা রকম মুখরোচক জিনিস খেয়ে থাকি. এই রাইস সেল গুলো চাল দিয়ে তৈরি হওয়ার জন্য মুচমুচে হয়ে থাকে ।বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে ।
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ,রসুন, গোটা জিরে, জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে.
- 2
কড়াইতে দের কাপের মতো জল দিয়ে লবণ আর কালোজিরা দিতে হবে. আর তেল দিতে হবে. জলটা একটু ফুটলে পেস্ট টা দিতে হবে. এক মিনিটের মতো ফুটলে গ্যাসের ফেল্ম একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়ো আস্তে আস্তে দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে. ভালো করে মিশে গেলে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে. এক মিনিট পরে গ্যাস বন্ধ করে দিতে হবে. এবার এবার একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নিয়ে, এক চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে.
- 3
আলু আর গাজর সেদ্ধ করে নিতে হবে. পুর বানানোর জন্য কড়াইতে 1 চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা হলে টমেটো কুচি দিয়ে দিতে হবে. টমেটো কুচি দিয়ে আরেকটু নেড়ে গাজর দিয়ে দিতে হবে. এরপরে হলুদ-লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে. 2থেকে তিন মিনিট ভাজার পর সেদ্ধ আলু দিয়ে ভাল করে নাড়তে হবে. এরপরে চিনি দিতে হবে. ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে.তেঁতুল গোলা দিয়ে আর সাম্বার মসলা দিয়ে নেড়ে চেড়ে নামাতে হবে.
- 4
চালের আটা টা কে আর একটু মেখে নিতে হবে. এবার সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে একটু একটু মোটা করে বেলে দিতে হবে. খুব মোটা বা পাতলা করা যাবেনা. এবার ছোট কোনো গোল গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে হবে. এবার 1 টা লিচির মাঝখানে আঙুল রেখে দুটো মুখ একসাথে আটকে দিতে হবে. সবগুলো এভাবে করে নিতে হবে.
- 5
- 6
কড়াইতে তেল গরম করতে দিতে হবে. মিডিয়াম থেকে লো ফেল্মে সেল গুলো ভেজে নিতে হবে. সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে.
- 7
আলুর পুরটা লম্বা লম্বা করে নিতে হবে.এবার এক একটা রাইস সেলের মধ্যে মধ্যে লম্বা করে আলুর পুরটা ঢুকিয়ে সস অথবা চাটনি দিয়ে পরিবেশন করতে হবে. * এখানে যে কোন পুর দিয়ে খাওয়া যাবে.
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (8)