মুর্গ বিরিয়ানি (murg biriyani recipe in Bengali)

মুর্গ বিরিয়ানি (murg biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেনের মধ্যে দই,আদা-রসুন বাটা, কাশ্মীরী লংকা গুঁড়ো, গরমমশলা গুড়ো, দিয়ে ম্যারিনেড করে আধঘন্টা রাখুন
- 2
এবার পেঁয়াজ বেরেস্তা করতে হবে,একটু ময়দা ছড়িয়ে করলে মুচমুচে হবে,নামিয়ে 2টিস্পুন চিনি ছড়িয়ে রাখতে হবে।
- 3
এবার চালটা কে গোটা গরমমশলা আর তেজপাতা দিয়ে 1টেবিলস্পুন ঘি তে ভেজে জল দিয়ে আধসেদ্ধ করে রাখুন।
- 4
আলু আর ডিম সেদ্ধ করে ভেজে রাখুন দুধে জাফরান ভিজিয়ে রাখতে হবে।
- 5
এবার কড়াইয়ে ঘি গরম করে ম্যারিনেড চিকেন টা দিয়ে কষতে থাকুন,নুন-চিনি স্বাদমতো দিয়ে ভালো করে ভেজে নিন,আলু-ডিম টা ও দিন।
- 6
এবার একটা তলাভারি পাত্রে নিচে ভাত টা অর্ধেক টা দিয়ে চিকেন টা দিন,আবার বাকি ভাত টা দিয়ে ঢেকে দিতে হবে। ওপরে বেরেস্তা ছড়িয়ে দিন,জাফরান, কেওড়া জল, গোলাপ জল দিন।
- 7
এবার পাত্রটা ভালো করে টাইট করে ঢেকে,উপর থেকে কোন ভারী কিছু দিয়ে গ্যাসে অল্প আঁচে দমে বসান। আধঘন্টা রাখুন এবার গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে,খুলে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (5)