চিংড়ি মাছের মালাইকারি (Chingri Macher Malaikari Recipe in Bengali)

#ebook2
# নববর্ষ রেসিপি
বাঙালির প্রিয় খাদ্য মাছ আর ভাত। যেকোনো কোনো অনুষ্ঠানে আমরা মাছ খেয়ে থাকি আর বাঙালির নববর্ষ মানে একটু আলাদা রান্না তাই বানিয়ে নেওয়া যায় চিংড়ি মাছের মালাইকারি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
আদা, রসুন, টমেটো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব একসাথে বেটে নিতে হবে। আলাদা করে নারকেল ও বেটে নিতে হবে।
- 3
চিংড়ি মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে বাটা দিয়ে ৫ মিনিট কষিয়ে নিতে হবে।
- 4
৫ মিনিট পর হলুদ গুঁড়ো, চিনি, লবণ, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে সব গুঁড়ো মশলা কষিয়ে নারকেল বাটা দিয়ে আরো কিছু ক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ।
- 5
জল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে।
- 6
৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। (আমার কাছে ধনেপাতা ছিলোনা তাই দিইনি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (15)