চিকেনের ঝোল (chicken jhol recipe in Bengali)

চিকেনের ঝোল (chicken jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে ১চামচ পেয়ায বাটা ১/২ চামচ আদা রসুন বাটা একটু লংকা গুঁড়ো একটু হলুদ আর ২চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- 2
এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে একে একে গোটা গরম মসলা তেজপাতা শুঁকনো লংকা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে
- 3
এরপর ওর মধ্যে একে একে পেয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ১০ মিনিট মতো মসলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে ৭ মিনিট মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে একটু নাড়িয়ে গরম জল ঢেলে দিতে হবে। ১২ মিনিট পর ঢাকা খুলে আলু চিকেন সেদ্ধ হয়েগেলে ৫মিনিট ঢাকা খুলে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)