গেড়ি চচ্চড়ি (geri chocchori recipe in Bengali)

Kasturee Saha @kasturee_saha44
গেড়ি চচ্চড়ি (geri chocchori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু কে ছোট ছোট টুকরো করে কেটে নিন। গেড়ি গুলো পরিষ্কার করে ধুয়ে নিন।
- 2
কড়াইয়ে তেল গরম করে, আলুকে নুন মাখিয়ে ভেজে তুলে নিন।গেড়ি গুলো হালকা করে ভেজে তুলে নিন।বেশি ভাজবেন না, তাহলে রাবার এর মত শক্ত হয়ে যাবে।
- 3
এবার কড়াইয়ে তেল দিয়ে পেয়াজ, আদা,রসুন দিয়ে ভাল করে ভেজে নিন।ভাজা হলে টমেটো কুচি দিয়ে নারুন।তারপর লঙ্কা গুড়ো,হলুদ, নুন দিয়ে কষুন।তেল ছেড়ে গেলে আলু দিয়ে নেড়েচেড়ে জল দিন।ঢাকা দিন। সেদ্ধ হয়ে গেলে গেড়ি গুলো দিন। গেড়ি বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না।নামানোর আগে গরম মশলা গুড়ো ছড়িয়ে নামান।ভাতের সঙ্গে পরিবেশন করুন।খুবই পুষ্টিকর গেড়ি।হাই প্রোটিন যুক্ত এই পদটি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13380441









মন্তব্যগুলি (3)