দই দিয়ে স্পাইসি স্যামন কারি (Doi diye Spicy Salmon Curry recipe in Bengali)

#দই
দই দিয়ে আমরা সাধারণত এই মাছটি রান্না করি না। কিন্তু দেশী রেসিপিতে রান্না করলেও খেতে দারুণ হয়। আমার আর আমার স্বামীর দই খুবই পছন্দের; তাই আমরা এই মাছটি এভাবে খেতে খুবই পছন্দ করি।
দই দিয়ে স্পাইসি স্যামন কারি (Doi diye Spicy Salmon Curry recipe in Bengali)
#দই
দই দিয়ে আমরা সাধারণত এই মাছটি রান্না করি না। কিন্তু দেশী রেসিপিতে রান্না করলেও খেতে দারুণ হয়। আমার আর আমার স্বামীর দই খুবই পছন্দের; তাই আমরা এই মাছটি এভাবে খেতে খুবই পছন্দ করি।
রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ একত্র করে নিলে রান্না করতে সুবিধা হয়। আমি করে নিই। মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এতে নুন, অল্প হলুদ এবং গোলমরিচ মাখিয়ে নিতে হবে। তারপর মাছগুলো হাল্কা করে ভেজে নিতে হবে।
- 2
মাছ ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিতে হবে। এবার তেলে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু নেড়ে তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর রঙ হাল্কা বাদামি হয়।
- 3
এবার এতে দিতে হবে আদা - রসুন বাটা এবং কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার এতে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। একে একে দিলাম হলুদ, জিরে।
- 4
তারপর ধনে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং টমেটো কুচি।
- 5
তারপর নুন এবং চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। এবার ৫ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে।
- 6
এবার ফেটানো দই অল্প অল্প করে মিলিয়ে নিতে হবে। গ্যাস থাকবে লো আঁচে বা বন্ধ। সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এবার এতে যতটা ঝোল চান সেই অনুযায়ী গরম জল মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে।
- 7
এবার ঝোলটা ফুটলে এতে মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর ঝোলের সাথে আলগা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এবার কাঁচালঙ্কাগুলো চিরে উপর থেকে দিয়ে দিতে হবে।
- 8
এবার ৫ মিনিট ফুটিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দিন।
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি (3)