বাটা মসলা দিয়ে আলু মুরগির ঝোল(chicken aloo jhol recipe in Bengali)

#ebook2 এই রান্নার কোনো বিবরণী লাগে না,নববর্ষের দুপুরে যে কোনো পোলাও এর সাথে বড়ো বড়ো আলু আর চিকেন এক পিস হলেই চলবে।
বাটা মসলা দিয়ে আলু মুরগির ঝোল(chicken aloo jhol recipe in Bengali)
#ebook2 এই রান্নার কোনো বিবরণী লাগে না,নববর্ষের দুপুরে যে কোনো পোলাও এর সাথে বড়ো বড়ো আলু আর চিকেন এক পিস হলেই চলবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মশলার পেস্ট করে নিতে হবে,তাই জিরা,ধনিয়া,শুকনো লঙ্কা পেস্ট করে নিতে হবে।
- 2
আলু গুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিন এবার পরিমাণমত নুন,হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 3
এবার কড়াই তে পর্যাপ্ত তেল দিয়ে এলাচ,লবঙ্গ,দারুচিনি,তেজপাতা,অল্প গোটা জিরা ফরোন দিতে হবে।এরপর পিয়াজ কুচি,আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।এরপর হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিন মশলা তলায় লেগে গেলে অল্প জল দিয়ে দিতে পারেন।
- 4
এবার ওই মশলার পেস্ট দিয়ে ৫-৭ মিনিট ভালো করে কষিয়ে নিন।প্রয়োজনে জল দিয়ে কষবেন
- 5
কষানো হলে মাংস আর পরিমান মতো নুন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে।
- 6
৫ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে অনেক জল বেরিয়েছে,সেই জলেই মাংস সেদ্ধ হোয়া পর্যন্ত কষাতে হবে। অনেকক্ষন কষানোর পর ওপরে তেল ভেসে উঠে আসলে ভেজে রাখা আলু গুলো দিয়ে আরো কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে।প্রয়োজনে জল দিতে পারেন।
- 7
ঢাকনা খুলে পরিমাণমতো ফুটন্ত জল দিয়ে স্বাদমতো লবণ,চিনি দিয়ে দিতে হবে।জল ভালো করে ফুটে উঠলে গরম মশলা অল্প ঘী আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)