চিতল মাছের মুইঠ্যা(chitol macher muithya recipe in Bengali)

নববর্ষের রান্না
পূর্ববাংলার অতি জনপ্রিয়,উপাদেয় ঐতিহ্যশালী একটি রেসিপি। রেসিপিটি আমার এক প্রতিবেশিনী থেকে শেখা। অসাধারণ খেতে হয়।
চিতল মাছের মুইঠ্যা(chitol macher muithya recipe in Bengali)
নববর্ষের রান্না
পূর্ববাংলার অতি জনপ্রিয়,উপাদেয় ঐতিহ্যশালী একটি রেসিপি। রেসিপিটি আমার এক প্রতিবেশিনী থেকে শেখা। অসাধারণ খেতে হয়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই বলে রাখি চিতল মাছের ধোয়া পরিষ্কার করা পেটি নিয়ে চামচের সাহায্যে খুব সাবধানে মাছটা কুড়িয়ে নিতে হবে যেন কাটা না থাকে।
- 2
মুইঠা র জন্য যে সমস্ত উপকরণ আছে সেগুলি একটি বড় বাটিতে একসাথে মিশিয়ে মেখে বলের মত বানিয়ে নিতে হবে।
- 3
একটা ফ্রাইং প্যানে ১.৫ কাপ জল ফুটতে দিতে হবে। জলটা ফুটলে কোফতা গুলো এক এক করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব।৪-৫ মিনিট পর কোফতা গুলো জল থেকে তুলে নেব।
- 4
অন্য একটি ফ্রাইং প্যানে বা কড়াইতে সাদাতেল দিয়ে সমস্ত সেদ্ধ করা মুইঠা গুলো হালকা সোনালী করে ভেজে নিতে হবে ১-১.৫ মিনিট ধরে।
- 5
ওই একটি কড়াইয়ে তেল গরম কি করে তেজপাতা গোটা গরম মসলা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে ১০ থেকে ১৫সেকেন্ড ।সুন্দর গন্ধ বেরোলে পিয়াজ বাটা দিয়ে ২ মিনিট ভাজতে হবে তারপর আদা রসুনের পেস্ট করে আরো ২ মিনিট ভাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের গন্ধ চলে গেলে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাকি গ্রিভির জন্য রাখা গুঁড়ো মসলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চাইলে সামান্য জল দিতে পারি।
- 6
এরপর ১ কাপ জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে মাছের মুইঠা গুলো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকাচাপা দিয়ে ৫ মিনিট জোর আচে রান্না করবো।ঢাকা খুলে ঝোল টা মাখা মাখা হয়ে এলে টেস্ট করে গরম মসলা পাউডার দিয়ে ১মিনিট রেখে গ্যাস অফ করে,দু মিনিট স্ট্যান্ডবাই টাইম দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে চিতল মাছের মুইঠা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)