ভেজিটেবল স্যান্ডুইচ (Vegetable sandwichrecipe in Bengali)

#ময়দা
বিকেলের টিফিনে একটু মুখোরোচক এবং চটজলদি রেসিপি তো আমরা সবাই বানিয়ে নিতেই পারি।
ভেজিটেবল স্যান্ডুইচ (Vegetable sandwichrecipe in Bengali)
#ময়দা
বিকেলের টিফিনে একটু মুখোরোচক এবং চটজলদি রেসিপি তো আমরা সবাই বানিয়ে নিতেই পারি।
রান্নার নির্দেশ
- 1
একটা বাটিতে ৩ চামচ সুজি ও ৩ চামচ বেসন দিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন।
- 2
তার মধ্যে ১ চামচ পেঁয়াজ কুচি, ১ চামচ টমেটো কুচি, ১ চামচ লঙ্কা কুচি, ১ চামচ ধনেপাতা কুচি, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ গোটা জিরা, সামান্য লবণ ও ১ চামচ পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে। যদি মিশ্রণটি খুব বেশি ঘন মনে হয় তাহলে তাতে আর একটু জল দিতে পারেন।
- 3
এবার মিশ্রণটি ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
- 4
মিশ্রণটি সুজি দেওয়ার জন্য ফুলে উঠবে। এরপর তাতে ১ চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিন।
- 5
একটা পাত্রে তেল মাখিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে দিতে হবে।
- 6
এবার একটা কড়াই তে ১/২ কাপ জল দিয়ে তার মধ্যে ঐ পাত্র টা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১৫ মিনিট রেখে দিন।
- 7
তারপর ঢাকা খুলে দেখা যাবে মিশ্রণটি ফুলে উঠেছে। তাতে একটা টুথপিক বা ছুড়ি ঢুকিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা।
- 8
তারপর ওটা ঠান্ডা হলে অন্য একটা পাত্রে ঢেলে তাকে নিজের পছন্দ মত আকারে কেটে নিয়ে সাদা তেলে ভেজে নিলেই তৈরী ভেজিটেবল স্যান্ডুইচ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)