চিকেন স্যুপ (chicken soup recipe in bengali)
#আমিরান্নাভালোবাসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলো ১/২ চা চামচ লবণ ও ২ চা চামচ লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি।
- 2
এরপর কড়াই তে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে ক্যাপ্সিকাম কুচি, লঙ্কা কুচি আর গাজর কুচি দিয়ে ভালো করে নাড়া চাড়া করেছি
- 3
এবার ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে ভালো করে নাড়া চাড়া করে লবণ, গোল মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
- 4
এবার ঢাকা খুলে একটা বাটিতে জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে ওই কড়াই তে দিয়েছি।
- 5
এবার ফুটে উঠলে একটু থিক হলে নামিয়ে নিলেই হবে। ওপর থেকে বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13456605








মন্তব্যগুলি (3)