ময়দা কারি(Moida curry recipe in bengali)

ময়দা কারি(Moida curry recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দা তে তেল আর লবণ দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে ময়দাটা কে মেখে আধঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে. কাজু বাদাম, টমেটো পেস্ট করে নিতে হবে
- 2
এক চামচ তেল দিয়ে আদা কুচি,রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ দিতে হবে. এরপর এক মিনিটের মত ভেজে ক্যাপ্সিকাম, গাজর দিয়ে দিতে হবে.চিকেন দিয়ে দিতে হবে, চিকেন দিয়ে একটু ভাজা ভাজা হলে হলুদ,লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়ে নাড়তে হবে. একটু ভাজা ভাজা হলে সামান্য জল দিতে হবে. জল শুকিয়ে মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে
- 3
এবার ময়দাটা কে আবার মেখে নিতে হবে একটু. ফুচকার লেচির থেকে সামান্য একটু বড় লেচি করতে হবে. এক একটা লেচি ময়দা দিয়ে বেলে অল্প করে পুর দিতে হবে. এবার চারটে কোন একসাথে কোনাকোনিভাবে জোড়া লাগিয়ে দিতে হবে
- 4
এবার কড়াইতে তেল দিতে হবে. এবার এগুলো তেলে ভেজে নিতে হবে. ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে
- 5
3 চামচের মতো তেল রেখে বাকি তেল উঠিয়ে দিতে হবে. তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ আর গোটা গরম মসলা থেঁতো করে এই তেলে ফোরন দিতে হবে. এবার আদা-রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিতে হবে. এক মিনিটের মত ভাজা হয়ে গেলে টমেটো আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিতে হবে. সামান্য একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে. নাড়তে নাড়তে যখন তেল বেরোবে তখন এক গ্লাসের মতো জল দিতে হবে
- 6
এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন মিট মসলা আর কাসুরি মেথি দিয়ে দিতে হবে. ঢাকা আরো পাঁচ মিনিট ফোটাতে হবে লো ফেল্মে. এবার ভেজে রাখা ময়দার লেচি গুলো দিয়ে দিতে হবে
- 7
এবার এক মিনিটের মত রেখে উল্টে দিতে হবে. গরম মসলা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে. পাঁচ মিনিট পর ভাতের সাথে রুটি সাথে বা পরোটার সাথে পরিবেশন করতে হবে. * এটা ভিতরে পুর না দিলেও হবে. পুর ছাড়াও করা যায়. এতে মাংস ছাড়াও সব রকম পুর দিয়ে করা যাবে
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (5)