কোলাফুলের মুগঘন্ট (kolaphuler ghonto recipe in Bengali)

Payel Mohanta Konar @cook_25830647
কোলাফুলের মুগঘন্ট (kolaphuler ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কোলাফুল ছাড়িয়ে ছোট করে কেটে ভালো ভাবে ধুয়ে 2 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে 4-5 টা সিটি দিন। সেদ্ধ করা হলে পাএতে সরিয়ে রাখুন।
- 2
মুগডাল শুকনো খোলাতে হালকা ভেজে প্রেসার কুকারে 5-6 টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
- 3
এরপর কড়াই এ তেল গরম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর আদা বাটা দিয়ে 1 মিনিট কষে টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিন। মশলা ভালোভাবে কষে তেল বেরিয়ে এলে নারকেল কোরা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করুন।
- 4
মশলা থেকে তেল বেরিয়ে আসলে সেদ্ধ করা কোলাফুল 5 মিনিট কষতে হবে। তারপর মুগডাল দিয়ে দিন। 2 মিনিট রেখে নাড়াচাড়া করে জল ঢেলে দিন। প্রয়োজন মতো চিনি ও নুন দিন। ভালো করে ফুটলে নামিয়ে ঘৃ ও গরমমশলা দিয়ে ঢাকা চাপা দিন। তারপর ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন কোলাফুলের মুগ ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13493967



মন্তব্যগুলি (8)