শাহী টুকরা (মিষ্টি)(shahi tukra recipe in Bengali)

নিবেদিত দাস @cook_25355388
শাহী টুকরা (মিষ্টি)(shahi tukra recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পাউরুটি গুলি ২ টো করে পিস করতে হবে।
- 2
পিস করা পাউরুটি কড়াই তে সেকে অল্প তেলে ভেজে নিতে হবে।কাজু, কিশমিশ ওই তেলে ভেজে নিতে হবে।১ টি বাটিতে কিছুটা দুধ নিয়ে ভেজে রাখা পাউরুটি গুলো ৫ মিনিট ডুবিয়ে তুলে নিতে হবে।
- 3
এবার কড়াই তে ১ লিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নাড়তে হবে।গ্যাস টা মাঝারি রাখতে হবে। যতক্ষণ না দুধ টা লাল রং এর না হয়। দুধ কিছুটা ঘন হলে ওর মধ্যে পরিমাণ মতো চিনি মেশাতে হবে।
- 4
দুধ টা লাল খীরের মতো হয়ে গেলে ওতে ১/২ লেবু দিতে হবে। দুধ এর খীর টা ছানার মতো কেটে এলে গ্যাস টা বন্ধ করতে হবে।
- 5
একটি প্লেটে পাউরুটি গুলো সাজিয়ে ওপর থেকে গ্রেভি ঢেলে ভাজা কাজু কিশমিশ ছড়িয়ে ১০ মিনিট রেখে। কিছুক্ষণ পরেই পরিবেশন এর জন্য তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13501301



মন্তব্যগুলি (4)