ডেভিল চিকেন চিলি গ্রেভি মোমো(Devil Chicken chilli gravy momo recipe in Bengali)

ডেভিল চিকেন চিলি গ্রেভি মোমো(Devil Chicken chilli gravy momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার মধ্যে নুন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ময়দা মেখে নিতে হবে. এক ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে.
- 2
মোমোর পুর বানানোর জন্য প্রথমে মাংস কুচি করে নিতে হবে. বাঁধাকপি, ক্যাপ্সিকাম,গাজর আর বিন গ্রেট করে নিতে হবে. জল চেপে নিয়ে বের করে দিতে হবে. কড়াইতে সাদা তেল দিতে হবে. এরপর কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়ে আদা কুচি,রসুন কুচি দিয়ে নেড়ে নিয়ে মাংসের কুচি দিয়ে নাড়তে হবে. 2 মিনিটের মতো নারতে হবে.সবজিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে. ভালো করে নেড়ে নিতে হবে. এরমধ্যে লবণ দিতে হবে. এরপর টমেটোর সস দিতে হবে,
- 3
এরপর ভিনিগার আর সয়া সস আর গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে.
- 4
শুকনো লঙ্কা গুলো গরম জলে ভাপিয়ে নিয়ে জল থেকে তুলে এরমধ্যে রসুন আর টমেটো দিয়ে পেস্ট করে নিতে হবে.এবার ময়দা আবার একটু মেখে নিতে হবে. ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলেএর মধ্যে পুর ভরে মোমোর সেপ করে নিতে হবে. কড়াইতে জল দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে.এবার মোমোগুলোকে এই খালার উপর দিয়ে ভাপিয়ে নিতে হবে 7-10 মিনিটের জন্য.
- 5
এবার কড়াইতে তেল দিয়ে ক্যাপ্সিকাম পেঁয়াজ দিয়ে দিতে হবে. এবার ভাপানো মোমো গুলো দিতে হবে. একসাথেই ভাজতে হবে. মোমো গুলো হাল্কা বাদামি হলে তুলে নিতে হবে.
- 6
এবার আদা কুচি, রসুন কুচি দিয়ে 30 সেকেন্ডে মতো নারতে হবে.টমেটো শুকনো লঙ্কার পেস্ট দিতে হবে. লবণ দিতে হবে.এবার নাড়তে হবে কিছুক্ষণ. এবার টমেটো সস ভিনিগার, সয়া সস, সাদা,কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে. দের গ্লাস মত জল দিতে হবে.
- 7
জলটা একটু ফুটে উঠলে গুলে রাখা কনফ্লাওয়ার দিতে হবে. ভাজা মোমো গুলো দিতে হবে.
- 8
মোমো গুলো যখন বেলুনের মতো ফুলে উঠবে এক মিনিটের মত রেখে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (2)