ভেটকি পাতুরি (Bhetki paturi recipe in Bengali)

#মাছের রেসিপি
উৎসব হোক বা রোজকার খাবার, বাঙালির পাতে ভেটকি পাতুরি পড়লে ব্যাপারটাই আলাদা হয়।
ভেটকি পাতুরি (Bhetki paturi recipe in Bengali)
#মাছের রেসিপি
উৎসব হোক বা রোজকার খাবার, বাঙালির পাতে ভেটকি পাতুরি পড়লে ব্যাপারটাই আলাদা হয়।
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে মাছের ফিলে গুলোতে নুন ও লেবুর রস মাখিয়ে নিতে হবে। তারপর হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
- 2
এবার মিক্সিতে ২ টি কাঁচালঙ্কা সহ সর্ষে পোস্ত র পেষ্ট বানিয়ে নিতে হবে।
- 3
একটি বড় বাটিতে একে একে সর্ষেপোস্ত বাটা,নুন,হলুদ,জিরে গুড়ো, টক দই, ধনে পাতা কুচি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণে মাছ গুলি দিয়ে আবার ২০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 4
এবার কলাপাতা ছোট করে কেটে তাতে একটি করে মাছের ফিলে ও সামান্য ম্যারিনেড দিয়ে ওপর থেকে বেশ কিছুটা কাচা সর্ষের তেল ও একটা করে কাঁচালঙ্কা দিয়ে, ককলাপাতা ভালো করে ভাঁজ করে,সুতো দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে।
- 5
এবারে সব মাছ এভাবে কলাপাতা দিয়ে মুরিয়ে একটি ফ্রাই প্যানে সর্ষের তেল ব্রাশ করে তাতে এই পাতুরি গুলি রেখে ঢাকা দিয়ে দুপিঠ ৫-৭ মিনিট করে সেকে নিতে হবে।
- 6
গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (14)